এএফসি নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে ২৯ জুলাই। অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর সিডনির টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হয়েছে কোন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল ও গ্রুপে তাদের প্রতিপক্ষ কারা।

ড্র-তে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বহুল কাঙ্ক্ষিত এএফসি নারী এশিয়ান কাপে (afc women asian cup) লাল-সবুজের প্রতিনিধিদের অন্য তিন প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান।

১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট খেলবে।

‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন

‘বি’ গ্রুপ: উত্তর কোরিয়া, চীন (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন), বাংলাদেশ, উজবেকিস্তান

‘সি’ গ্রুপ: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে (তাইওয়ান)

২০২৬ সালের ১ মার্চ স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যকার দিয়ে শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। ২১ মার্চ ফাইনালের মাধ্যমে নামবে টুর্নামেন্টের পর্দা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent