নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১:০১:৫১

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজারবাইজানে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স উন্নয়নে দিকনির্দেশনা দেন তিনি।
দলের অধিনায়কের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৪ জন খেলোয়াড়ের জন্য উন্নত মানের ফুটবল বুট কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের পছন্দ ও খরচ নির্ধারণ করে দ্রুত বুট সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, শেষ মুহূর্তের সুযোগ কাজে লাগানো এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে মাঠে নামার আহ্বান জানান। টুর্নামেন্টে ভালো ফল করতে পারলে সরকারের পক্ষ থেকে আরও বড় উপহার দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এ ছাড়া তরুণ ফুটবলারদের প্রত্যাশা ও অনুভূতি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জনে পুরো দেশ তাদের দিকে তাকিয়ে থাকবে।
Rent for add