গোয়ার কাছে হেরে ফর্টিসের বিদায়

এএফসি চ্যালেঞ্জ লিগে হতাশার আরেকটি হার দেখল বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। ভারতের গোয়া এফসির কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্টে টিকে থাকার আশা কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রতিনিধিদের।

মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চাপে ছিল ফর্টিস। ম্যাচের ষষ্ঠ মিনিটেই অরটিজ এমজের গোলে এগিয়ে যায় গোয়া। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফর্টিস। ম্যাচের ৭৮ মিনিটে তুদোরের গোলে সমতায় ফেরে তারা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৫ মিনিটে চিকির গোলে আবারও এগিয়ে যায় গোয়া। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফর্টিসকে।

ম্যাচের পরিসংখ্যানেও গোয়ার আধিপত্য স্পষ্ট। প্রতিপক্ষের ২২টি শটের বিপরীতে ফর্টিসের শট ছিল মাত্র আটটি। বল দখলেও এগিয়ে ছিল ভারতের ক্লাবটি।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতের আল-কাদসিয়া এসসির কাছে ৩-০ গোলে হেরেছিল ফর্টিস। ফলে টানা দুই হারে এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ক্লাবটির।

দুই ম্যাচে কোনো জয় না পাওয়ায় এখন গ্রুপের বাকি সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে ফর্টিসকে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent