নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০:৫৬:৪৯

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান সামনে রেখে এক বিশেষ ভোটাভুটিতে লিওনেল মেসিকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভক্তদের অংশগ্রহণে আয়োজিত এই ভোটে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে ৬২ শতাংশ ভোট। অন্যদিকে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুম পেয়েছে ১৩ শতাংশ এবং ২০২৩ সালের মৌসুম পেয়েছে ৯ শতাংশ ভোট।
ভোটাভুটিতে অংশ নিতে প্রতিটি ভোটের জন্য এক ইউরো খরচ করতে হচ্ছে। ফলে এই ফলাফল মূলত ভক্তদের পছন্দের প্রতিফলন, সর্বকালের সেরা মৌসুমের চূড়ান্ত মূল্যায়ন নয়।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনালদো। অন্যদিকে ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করে ইতিহাস গড়েন মেসি। বর্তমানে দুজনই ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন। এ ভোটাভুটি আবারও ফুটবলের দুই কিংবদন্তির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে আলোচনায় এনেছে।
Rent for add