বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অধ্যায় শুরু

নতুন কোচ থমাস ডুলির অধীনে সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে ঢাকায় ক্যাম্প শুরু করছে লাল-সবুজের দল।

এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ। যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলি গত শুক্রবার ঢাকায় এসে বাফুফের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ে দীর্ঘ আলোচনার পর তাকে দুই বছরের চুক্তিতে নিয়ে আসা হয়েছে। খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া এবং পরবর্তীতে জার্মান ক্লাব ও দুটি জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন ডুলি বাংলাদেশ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করা এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬০-এর নিচে নামিয়ে আনাই তার প্রধান লক্ষ্য।

সোমবার থেকে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে জাতীয় দলের খেলোয়াড়রা নতুন কোচের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেবেন। ফিফা র‍্যাঙ্কিংয়ে সান মারিনো ২১১তম স্থানে থাকলেও ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য অমূল্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ দলের জন্য এই ম্যাচ ঐতিহাসিক। এর মাধ্যমে ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ডুলির ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা

মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান জিকো, তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফায়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী, ফাহামিদুল ইসলাম, শাহারিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মনজুরুর রহমান মানিক, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent