স্পোর্টস ডেস্ক : ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ২০:১৩:৩১

শুরুর আগেই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায় অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি ক্যাম্প বা বেজ ক্যাম্প। সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বিশ্বকাপ খেলতে গিয়ে তাদের প্রিয় দলগুলো কোথায় নিজেদের ঘাঁটি তৈরি করেছে, কোথায় অনুশীলন করছে এবং নিজেদের প্রস্তুতির শেষটুকু ঝালাই করে নিচ্ছে।
২০২৬ বিশ্বকাপের ঠিক দুই সপ্তাহ আগে ফিফা প্রকাশ করেছে অংশগ্রহণকারী দলগুলোর বেজ ক্যাম্পের তালিকা। কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো- এই তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। প্রতিটি দলই গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য নিজেদের প্রস্তুতির জন্য আদর্শ একটি জায়গা বা ক্যাম্পের প্রয়োজনীয়তা অনুভব করে। সে হিসেবে তিনটি দেশেই ৪৮টি দলের প্রস্তুতিক্যাম্পগুলো নির্ধারণ করা হয়েছে।
ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ আসরটিতে দলগুলোর জন্য এসব আধুনিক ট্রেনিং সুবিধাই হবে ‘বাড়ির বাইরে আরেকটি বাড়ি’। গ্রুপ পর্ব চলাকালে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা এখানেই অনুশীলন, বিশ্রাম ও প্রস্তুতির বড় অংশ সম্পন্ন করবেন।
শুধু অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতির ক্ষেত্রেই নয়, বিশ্বকাপের সামগ্রিক প্রভাব বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ক্যাম্পগুলো। বিশেষ করে যেসব শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে না, সেসব শহরের কমিউনিটিও এর মাধ্যমে বিশ্বকাপের আবহ ও অর্থনৈতিক সুফল পাবে।
উত্তর আমেরিকার তিন দেশের বিভিন্ন শহর ও ছোট নগরীগুলোতে উন্নত অবকাঠামো এবং ১৬টি আয়োজক শহরের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে অংশগ্রহণকারী দলগুলো এসব স্থানকে নিজেদের প্রস্তুতি ক্যাম্পের জন্য বেছে নিয়েছে। পাশাপাশি সমর্থক ও সংবাদমাধ্যমের উপস্থিতিও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, ‘টিম বেজ ক্যাম্প যে কোনো ফিফা বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ। এখানেই দলগুলো নিজেদের ঘাঁটি গড়ে তোলে, অনুশীলন করে, বিশ্রাম নেয় এবং টুর্নামেন্টের দৈনন্দিন ছন্দের সঙ্গে খাপ খাইয়ে নেয়।’
তিনি আরও বলেন, ‘২০২৬ বিশ্বকাপের টিম বেজ ক্যাম্প ট্রেনিং সাইটের তালিকা চূড়ান্ত হওয়া দারুণ রোমাঞ্চকর। কারণ, এবারের আয়োজনের ব্যাপ্তি নজিরবিহীন। এতে আরও বেশি কমিউনিটি ও সমর্থকদের এই ঐতিহাসিক টুর্নামেন্টের অংশ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।’
ইতোমধ্যে কলম্বিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া ও উরুগুয়ে- এই সাতটি দল মেক্সিকোতে নিজেদের টিম বেজ ক্যাম্প স্থাপন নিশ্চিত করেছে। কানাডা ও পানামা তাদের ক্যাম্প রেখেছে কানাডায়। বাকি ৩৯টি দল অবস্থান করবে যুক্তরাষ্ট্রে।
১৬টি আয়োজক শহরের বাইরেও আরও ২৫টি কমিউনিটি জাতীয় দলগুলোর আবাস ও অনুশীলনের দায়িত্ব পাবে। এর মধ্যে কানাডার নিউ টেকামসেথ, মেক্সিকোর কানকুন, পাচুকা ও তিহুয়ানা রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের যেসব শহর ও কমিউনিটিতে দলগুলো অবস্থান করবে সেগুলো হলো- আলেকজান্দ্রিয়া, অস্টিন, বোকা রাটন, শার্লট, চাটানুগা, কলম্বাস, গোয়েলেটা, গ্রিনব্রিয়ার, গ্রিনসবোরো, আরভাইন, মেসা, ন্যাশভিল, পাম বিচ গার্ডেনস, পোর্টল্যান্ড, রেন্টন, সান দিয়েগো, স্যান্ডি, সান্তা বারবারা, স্পোকেন, ট্যাম্পা ও উইনস্টন-সালেম।
কোন দল কোথায় বেজ ক্যাম্প করছে, দেখে নিন তালিকা
| অংশগ্রহণকারী দেশ | শহর | ট্রেনিং সাইট |
|---|---|---|
| আলজেরিয়া | কানসাস সিটি | ইউনিভার্সিটি অব কানসাস |
| আর্জেন্টিনা | কানসাস সিটি | স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার |
| অস্ট্রেলিয়া | সান ফ্রান্সিসকো বে এরিয়া | ওকল্যান্ড রুটস/সোল ট্রেনিং ফ্যাসিলিটি |
| অস্ট্রিয়া | গোয়েলেটা | ইউসি সান্তা বারবারা – হার্ডার স্টেডিয়াম |
| বেলজিয়াম | রেন্টন | সিয়াটল সাউন্ডার্স এফসি পারফরম্যান্স সেন্টার অ্যান্ড ক্লাবহাউস |
| বসনিয়া ও হার্জেগোভিনা | স্যান্ডি | আরএসএল স্টেডিয়াম |
| ব্রাজিল | নিউইয়র্ক-নিউ জার্সি | কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি |
| কানাডা | ভ্যাঙ্কুভার | ন্যাশনাল সকার ডেভেলপমেন্ট সেন্টার |
| আইভরি কোস্ট | ফিলাডেলফিয়া | ফিলাডেলফিয়া ইউনিয়ন |
| কঙ্গো ডিআর | হিউস্টন | হিউস্টন ট্রেনিং সেন্টার |
| কলম্বিয়া | গুয়াদালাহারা | একাডেমিয়া অ্যাটলাস এফসি |
| কেপ ভার্দে | ট্যাম্পা | ওয়াটার্স স্পোর্টসপ্লেক্স |
| ক্রোয়েশিয়া | আলেকজান্দ্রিয়া | এপিসকোপাল হাই স্কুল |
| কুরাসাও | বোকা রাতন | ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি |
| চেকিয়া | ডালাস | ম্যানসফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়াম |
| ইকুয়েডর | কলম্বাস | কলম্বাস ক্রু পারফরম্যান্স সেন্টার |
| মিসর | স্পোকেন | গনজাগা ইউনিভার্সিটি |
| ইংল্যান্ড | কানসাস সিটি | সোয়োপ সকার ভিলেজ |
| স্পেন | চাটানুগা | বেইলর স্কুল |
| ফ্রান্স | বোস্টন | বেন্টলি ইউনিভার্সিটি |
| জার্মানি | উইনস্টন-সালেম | ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি |
| ঘানা | বোস্টন | ব্রায়ান্ট ইউনিভার্সিটি |
| হাইতি | নিউইয়র্ক-নিউ জার্সি | স্টকটন ইউনিভার্সিটি |
| ইরান | তিহুয়ানা | সেন্ট্রো জোলোইৎজকুইন্টলে |
| ইরাক | গ্রিনব্রিয়ার কাউন্টি | দ্য গ্রিনব্রিয়ার স্পোর্টস পারফরম্যান্স সেন্টার |
| জর্ডান | পোর্টল্যান্ড | ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড |
| জাপান | ন্যাশভিল | ন্যাশভিল এসসি |
| দক্ষিণ কোরিয়া | গুয়াদালাহারা | চিভাস ভার্দে ভালে |
| সৌদি আরব | অস্টিন | অস্টিন এফসি স্টেডিয়াম |
| মরক্কো | নিউইয়র্ক-নিউ জার্সি | দ্য পিংরি স্কুল |
| মেক্সিকো | মেক্সিকো সিটি | সেন্ট্রো দে আলতো রেন্ডিমিয়েন্তো (সিএআর) |
| নেদারল্যান্ডস | কানসাস সিটি | কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটি |
| নরওয়ে | গ্রিনসবোরো | ইউএনসি গ্রিনসবোরো |
| নিউজিল্যান্ড | সান দিয়েগো | ইউনিভার্সিটি অব সান দিয়েগো – তোরেরো স্টেডিয়াম |
| পানামা | নিউ টেকামসেথ | নটাওয়াসাগা ট্রেনিং সাইট |
| প্যারাগুয়ে | সান ফ্রান্সিসকো বে এরিয়া | স্পার্টান সকার কমপ্লেক্স |
| পর্তুগাল | পাম বিচ গার্ডেনস | গার্ডেনস নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্ক |
| কাতার | সান্তা বারবারা | ওয়েস্টমন্ট কলেজ |
| দক্ষিণ আফ্রিকা | পাচুকা | সিএফ পাচুকা – ইউনিভার্সিদাদ দেল ফুটবল |
| স্কটল্যান্ড | শার্লট | শার্লট এফসি |
| সেনেগাল | নিউইয়র্ক-নিউ জার্সি | রাটগার্স ইউনিভার্সিটি |
| সুইজারল্যান্ড | সান দিয়েগো | এসডিজেএ |
| সুইডেন | ডালাস | এফসি ডালাস স্টেডিয়াম |
| তিউনিসিয়া | মনতেরে | রায়াদোস ট্রেনিং সেন্টার |
| তুরস্ক | মেসা | অ্যারিজোনা অ্যাথলেটিক গ্রাউন্ডস |
| উরুগুয়ে | কানকুন | মায়াকোবা ট্রেনিং সেন্টার কানকুন |
| যুক্তরাষ্ট্র | আরভাইন | গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্স |
| উজবেকিস্তান | আটলান্টা | আটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টার |
Rent for add