স্পোর্টস ডেস্ক : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০:২১:৫৯

২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি।
দলনেতা মেসির অবসরে আবেগাপ্লুত তারই সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া-ডি পলরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তারা।
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ছিলেন ডি মারিয়া। দেশের জার্সিতে মেসির সাথে বহু ম্যাচ খেলেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টিনাকে বিশ্বের সেরা করার জন্য ধন্যবাদ। তুমি তো অন্য দলকেও বেছে নিতে পারতে। কিন্তু তুমি আর্জেন্টিনাকেই বেছে নিয়েছ। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ অধিনায়ক। তুমি ইতিহাসের সেরা ফুটবলার।’
মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস লিখেছেন, ‘সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ মেসি। আপনি সর্বকালের সেরা এবং সবসময় তাই থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি, অধিনায়ক। একজন আর্জেন্টাইন, জাতীয় দলের সমর্থক, একজন সতীর্থ এবং বন্ধু হিসেবে তুমি আমার জন্য যা করেছ, সেজন্য অসংখ্য ধন্যবাদ।’
ইন্টার মায়ামিতে মেসির সাথে খেলা ডি পল বলেন, ‘আমাদের দেশের প্রতি আপনার নিঃশর্ত ভালোবাসা, কখনও হাল না ছাড়তে আপনার লড়াাই, অনুশীলনে মাঠে নামা প্রত্যেক খেলোয়াড়ের প্রতি আপনার নেতৃত্ব ও উদারতা, তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং আমাদের জাতীয় দলের প্রত্যেক স্টাফ সদস্যের প্রতি আপনার যত্ন, সবকিছুর জন্য ধন্যবাদ জানাই। সর্বকালের সেরা। আমাদের এতটা আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কল্পনাও করতে পারবেন না যে, আপনি আমাদের মুখে কত হাসি ফুটিয়েছেন।’
মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ লিখেছেন, ‘তুমি আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিয়েছ এবং এমন উচ্চতায় পৌঁছে দিয়েছ যা আমি কখনো কল্পনাও করিনি।’
মেসিকে ফুটবল মাঠে মিস করার কথা জানিয়ে এনজো ফার্নান্দেজ লিখেছেন, ‘ক্যাপ্টেন, তোমায় আমরা ভীষণ মিস করব। পরের জাতীয় দলের ক্যাম্পে তোমাকে ছাড়া মাঠে নামা ও ১০ নম্বর জার্সিটা না দেখা কল্পনা করাও কঠিন।’
জাতীয় দলে মেসির সাথে কাটানো সময় জীবনের সেরা অর্জন বলে অভিহিত করেছেন নিকোলাস তালিয়ফিকো। তিনি লিখেন, ‘মেসির সঙ্গে জার্সি ডিফেন্ড করতে পারা ও তার পাশে কাটানো সময়গুলোকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান ও সেরা অর্জন।’
Rent for add