ফিফা বিশ্বকাপ দল ঘোষণা করেছে জাপান

কাওরু মিতোমাকে ছাড়াই আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জাপান।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ব্রাইটনের মিতোমা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মিতোমার ইনজুরি নিয়ে জাপানের মেডিকেল টিম জানিয়েছে, বিশ্বকাপের আগে মিতোমার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই।

টোকিওতে বিশ্বকাপ দল ঘোষণার সময় জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘কাওরু মিতোমার ইনজুরির পর পাওয়া মেডিকেল রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন তার পক্ষে মাঠে ফেরা কঠিন হবে। এজন্য তাকে দলে নেওয়ার পরিকল্পনা থেকে আমরা সরে আসি। এরপর দল সাজানোটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।’
ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় বিশ্বকাপ দলে জায়গা পাননি তাকুমি মিনামিনো। গত ডিসেম্বরে বাঁ-হাঁটুর ইনজুড়িতে পড়ায় মাঠের বাইরে ছিটকে যান তিনি।

বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দীর্ঘদিন ইনজুরির সাথে লড়াই করা তাকেহিরো তোমিয়াসু। ইনজুরির কারণে দুই বছর জাপানের হয়ে খেলা হয়নি তার। সর্বশেষ ২০২৪ সালের জুনে সিরিয়ার বিপক্ষে দেশের হয়ে খেলেছেন তোমিয়াসু।

দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো এবং ৩৯ বছর বয়সি ইউতো নাগাতোমো। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার নাগাতোমো।

চলতি মৌসুমে বারবার ইনজুরিতে পড়লেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার ওয়াতারু এন্দো।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া।

১৪ জুন টেক্সাসের আর্লিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপ মিশন শুরু করবে জাপান। গত দুই বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল তারা। ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল জাপানের।

জাপানের বিশ্বকাপ দল 
গোলকিপার: জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।

রক্ষণভাগ: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আইয়ুমু সেকো, ইয়ুকিনারি সুগাওয়ারা, জুনোসুকে সুজুকি।

মধ্যমাঠ ও আক্রমণভাগ: ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সান্নো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিগাই ও কেইসুকে গোতো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent