স্পোর্টস ডেস্ক : ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৪৩:৪৩

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিদেশি দর্শকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড বা জামানত জমা দেওয়ার শর্ক জুড়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এবার সেই শর্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। ফুটবলভক্তদের কথা বিবেচনা করে এই নিয়ম প্রত্যাহার করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কঠোর ভিসা নীতিতে সাময়িক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। বুধবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপের টিকিট কেনা এবং অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী বিদেশি সমর্থকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ড জমা দেওয়ার শর্ত আপাতত স্থগিত করা হচ্ছে।
গতবছর রিপাবলিকান নেতৃত্বাধীন প্রশাসন এই বন্ড ব্যবস্থা চালু করেছিল। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা ও নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের বৃহত্তর নীতির অংশ হিসেবেই চালু হয় এই নিয়ম।
তবে ৫০টি দেশের নাগরিকদের বিশ্বকাপের খেলা দেখতে যুক্তরাষ্ট্র ভ্রমণ করার জন্য বন্ড জমা দিতে হবে। এর মধ্যে পাঁচটি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে – আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া। এতদিন সেসব দেশের ফুটবলভক্তদের সরাসরি খেলা দেখা নিয়েও ছিল অনিশ্চয়তা।
ফিফা এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের সঙ্গে আমাদের চলমান সহযোগিতার প্রতিফলন। সফল, রেকর্ডগড়া ও স্মরণীয় একটি বৈশ্বিক আয়োজন নিশ্চিত করতে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ফিফা।
এপ্রিলের শুরুর দিকে বিশ্বকাপের যেসব সমর্থক এই বন্ড নীতির আওতায় পড়েছিলেন, তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, সম্ভবত প্রায় ২৫০ জন। সংবাদ সংস্থা এপিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, আরও মানুষ টিকিট কেনা এবং কেউ কেউ ভ্রমণ বাতিল করায় এই সংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছিল। ফিফাই প্রথম এই ছাড়ের অনুরোধ জানায়। বিষয়টি অনুমোদনের জন্য পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সম্মতি প্রয়োজন হয় এবং কয়েক মাস ধরে হোয়াইট হাউজসহ ওয়াশিংটনের বিভিন্ন পর্যায়ে এ নিয়ে আলোচনা চলেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব মোরা নামদার জানিয়েছেন, বিশ্বকাপের টিকিট কেনা যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড প্রত্যাহার করা হচ্ছে। তবে সুবিধাটি পাবেন কেবল তারা, যারা ১৫ এপ্রিলের মধ্যে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য চালু করা ফিফা পাস কর্মসূচিতে নিবন্ধন করেছিলেন। নামদার বলেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা বিশ্বকাপ আয়োজন করতে পেরে যুক্তরাষ্ট্র উচ্ছ্বসিত।’
এদিকে ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের সঙ্গে চলমান সহযোগিতার ফল। সফল ও স্মরণীয় বিশ্বকাপ আয়োজন নিশ্চিতে ওয়াশিংটনের ভূমিকাকেও প্রশংসা করেছে সংস্থাটি।
সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে এই বন্ড নীতির আওতায় থাকা বিশ্বকাপ সমর্থকের সংখ্যা ছিল প্রায় ২৫০ জন। তবে টিকিট বিক্রি ও ভ্রমণ পরিকল্পনার পরিবর্তনের কারণে সংখ্যাটি দ্রুত বদলাচ্ছিল।
Rent for add