ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে কিংস

টানা তিনবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার ঘরের মাঠে প্রথম কোয়ালিফায়ার্সে কিংস ৪-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে বিধ্বস্ত করেছে।

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা শিরোপা ধরে রাখার শেষ মঞ্চে উঠলো। ১৯ মে নিজেদের মাঠেই তারা ফাইনাল খেলবে। প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে ১২ মে তৃতীয় কোয়ালিফায়ার্স পর্যন্ত। মোহামেডান ও ব্রাদার্স ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কিংসের।

কিংসের কাছে কোনো পাত্তাই পায়নি ব্রাদার্স। তৃতীয় মিনিটে রাকিব ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। ৭২ ও ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটন দুই গোল করলে জয়ের পথ সহজ হয় চ্যাম্পিয়নদের। এরপর ৮৮ মিনিটে সাব্বির হোসেনের করা গোলে কিংসের জয়ের ব্যবধান বেড়ে হয় ৪-০।

সাবেক চ্যাম্পিয়ন ব্রাদার্স হেরে গেলেও তাদের সম্ভানা শেষ হয়ে যায়নি। দ্বিতীয় কোয়ালিফায়ার্স জেতা মোহামেডানের বিপক্ষে তাদের খেলতে হবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent