স্পোর্টস ডেস্ক : ১ মার্চ ২০২৬, রবিবার, ২১:১৫:৪৫

সাতবার এশিয়ান কাপ ফুটবলে অংশ নিয়ে একবার শিরোপা উদযাপন করেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। তাও ১৬ বছর আগে। ২০১০ সালে চীনে হওয়া আসরের ফাইনালে উত্তর কোরিয়াকে ট্রাইব্রেকারে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠের টুর্নামেন্টে অন্যতম ফেবারিটও দেশটি।
সিডনি, পার্থ ও গোলকোস্ট-অস্ট্রেলিয়ান এই তিন শহরে এবার হচ্ছে এশিয়ান কাপ। রোববার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেয়েরা লড়েছিল ফিলিপাইনের বিপক্ষে। অস্ট্রেলিয়া ১-০ গোলে জিতে শুভ সূচনা করেছে।
Rent for add