স্পোর্টস ডেস্ক : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৪:৩০:১৫

উয়েফা নেশনস ফুটবল লিগে গ্রুপ-এ২-এ জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের জন্ম দিয়েছে গ্রিস। ১১ বারের দেখায় এই প্রথম জার্মানির বিপক্ষে জয়ের দেখা পেল গ্রিস। আগের ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে জার্মানি, ৩টি হয় ড্র।
গ্রুপ পর্বে ২ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গ্রিস। নিজেদের প্রথম ম্যাচে গ্রিস ২-১ গোলে হারিয়েছিল সার্বিয়াকে।
অন্যদিকে, ২ ম্যাচ খেলে একটিও জিততে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ১-১ গোলে ড্র করে তারা। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে জার্মানরা।
অসবার্কে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে জার্মানি। প্রথমার্ধে ৮০ শতাংশ বল দখলে রেখেছিল তারা। কিন্তু খুব বেশি গোলের সুযোগ করতে পারেনি জার্মানরা।
১৮ মিনিটে মিডফিল্ডার বামবাসে কোন্তের বাড়ানো বলে শট নিয়ে পোস্টের উপর দিয়ে মারেন স্ট্রাইকার ইউনেস এবনৌতালিব।
৩২ মিনিটে কোন্তের পাস থেকে বল পেয়েছিলেন কারিম আদেইয়েমির। কিন্তু তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গ্রিসের গোলরক্ষক কনস্টান্টিনোস জভোলাকিস।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে প্রথম গোল পায় গ্রিস। ম্যাচের ৭৪ মিনিটে সতীর্থের পাস থেকে বল পান দিমিত্রিয়স কুরবেলিস তার বাঁ-পায়ের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি জার্মানির গোলরক্ষক আলেক্সান্দার নুবেল। ১-০ গোলে এগিয়ে যায় গ্রিস।
এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে জার্মানি। কিন্তু ম্যাচের বাঙি সময়ে গ্রিসের রক্ষণদূর্গ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা। ফলে সব মিলিয়ে এই নিয়ে চার ম্যাচ জয়হীন থাকতে হয়েছে জার্মানিনকে।
বিশ্বকাপে গ্রুপ পর্বে আইভোরিকোস্টকে হারানোর পর ইকুয়েডরের কাছে ২-১ গোলে এবং প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হারের পর নেশনস লিগে নেদারল্যান্ডসের সাথে ড্র করে জার্মানি।
জার্মানির হারের রাতে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল। গ্রুপ-এ৪-এর ম্যাচে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে নরওয়েকে।
রোনালদোকে ছাড়াই নরওয়ের বিপক্ষে একাদশ সাজান পর্তুগাল কোচ হোর্হে জেসুস। রোনালদোর জায়গায় একাদশে জায়গা পান গনসালো রামোস।
নরওয়ের মাঠ অসলোয় প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ১৭ মিনিটেক পেদ্রো নেটোর পাস থেকে ডি-বক্সের কাছ থেকে নিচু শটে গোল করেন জোয়াও ফেলিক্স।
প্রথমার্ধে গোল পরিশোধ করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ১-১ সমতা ফেরায় নরওয়ে। ৫১ মিনিটে দলের হয়ের গোল করেন আর্লিং হালান্ড। আগের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দুই গোল করেছিলেন হালান্ড। দেশের জার্সিতে এই নিয়ে ৫৭ ম্যাচে ৬৫ গোল হলো তার।
ম্যাচে আবারও লিড নিতে বেশিক্ষণ সময় নেয়নি পর্তুগাল। ৫৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গনসালো রামোস। ২-১ গোলে লিড নেয় পর্তুগাল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে পূর্ণ ৩ পয়েন্ট পায় পর্তুগাল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
২ ম্যাচে সমান ৩ করে পয়েন্ট আছে নরওয়ে ও ডেনমার্কের।
Rent for add