রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার অর্থ তাঁর খেলোয়াড়ি জীবনের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। পর্তুগিজ এই মহাতারকার কাছ থেকে ফুটবল এখনো অনেক কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে মনে করেন তিনি।

রিয়াল মাদ্রিদে তিন বছর মরিনিওর অধীনে খেলেছেন রোনালদো। বৃহস্পতিবার পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলে রেকর্ড ১৪৬ গোল করেছেন তিনি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে মরিনিও বলেন, ‘এটি অবসর নয়, তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। যারা তাঁকে চেনেন, তাঁরা জানেন, ক্যারিয়ার নিয়ে তাঁর এখনো অনেক লক্ষ্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার একটাই প্রত্যাশা, একজন ফুটবলার হিসেবে যেদিন তিনি সত্যিকার অর্থে অবসর নেবেন, সেটি যেন গতকালের ঘটনার চেয়ে ভিন্নভাবে হয়।’

গত সেপ্টেম্বরের শেষ দিকে নেশন্স লিগের একটি ম্যাচে রোনালদোকে খেলানো নিয়ে পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে তাঁর মতবিরোধের খবর সামনে আসে।

এরপর ৪১ বছর বয়সী রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। এর মধ্য দিয়ে ইউরো ২০১৬ জয়ী এই তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে এক দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে।

তবে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent