নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত আর্সেনালে আর্তেতা

আর্সেনালের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন কোচ মিকেল আর্তেতা। বুধবার ক্লাবটি নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আগের চুক্তির মেয়াদ ২০২৬-২৭ মৌসুমের পর শেষ হওয়ার কথা থাকলেও নতুন চুক্তিতে এমিরেটসে তাঁর দায়িত্ব পালনের সময় এক দশক ছাড়িয়ে যাবে।

২০১৯ সালের ডিসেম্বরে উনাই এমেরির স্থলাভিষিক্ত হন আর্তেতা। তাঁর অধীনে পরপর তিনবার প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পর গত মৌসুমে ২২ বছর পর শিরোপা জেতে আর্সেনাল। গত মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছিলেন ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ।

নতুন চুক্তি নিয়ে আর্তেতা বলেন, ‘ক্লাবটির সঙ্গে ভবিষ্যতের অঙ্গীকার করতে পারা আমার জন্য গর্বের। আমরা একসঙ্গে যা অর্জন করতে পারি, এটি কেবল তার শুরু।’

আর্সেনালের হয়ে এখন পর্যন্ত ৩৬১ ম্যাচে দায়িত্ব পালন করেছেন আর্তেতা। তাঁর অধীনে দলের জয়ের হার ৬২ শতাংশের বেশি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent