নিজস্ব প্রতিবেদক : ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫:৪৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গাইড লাইন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করতে যাচ্ছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)।
তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরির উদ্যোগ, ফুটবল কার্যক্রমের সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে আজ ৩ মার্চ বাফুফে ভবনের কনফারেন্স রুমে বাফুফে ও এনসিসিআই এর মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, সদস্য গোলাম গাউছ, কামরুল হাসান হিলটন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) এর পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপি, সিনিয়র সহসভাপতি মো. মোর্শেদ সারোয়ার সোহেল ও পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
Rent for add