এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভিয়েতনাম কাল মুখোমুখি

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল আগামীকাল ৩ সেপ্টেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের ফু থু প্রদেশের ভিয়েত ট্রি স্টেডিয়ামে গ্রুপ সি-এর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মোকাবিলা করবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

বাছাইপর্বে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত মাসে অনূর্ধ্ব-২৩ দলকে শক্তিশালী বাহরাইনের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাহরাইনে পাঠিয়েছিল। যদিও প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিরুদ্ধে ১-০ এবং ৪-২ গোলে হেরে যায়।

যদিও বাংলাদেশ কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূল রাউন্ডে খেলেনি।তবে লাল-সবুজের দেশ টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডে খেলার আশা নিয়ে ভিয়েতনামে পৌঁছেছে।

বাংলাদেশ গ্রুপ-সি তে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুরের সাথে খেলবে। গ্রুপের অপর ম্যাচগুলোর মধ্যে যথাক্রমে ৬ সেপ্টেম্বর এবং ৯ সেপ্টেম্বর ইয়েমেন এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে মোকাবেলা করবে।

১১টি গ্রুপে বিভক্ত ৪৪টি এশিয়ান দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। পরবর্তীতে ১১টি গ্রুপ চ্যাম্পিয়ন দল, চারটি সেরা গ্রুপ রানার্সআপ এবং স্বাগতিক সৌদি আরব আগামী বছরের জানুয়ারীতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ১৬ দলের ফাইনাল রাউন্ডে খেলবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent